ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১১:৪৯

চতুর্থ দিনের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে ধর্ষণ ও হামলাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা দাবি জানান, গ্রেফতারকৃত আসামিদের অতিদ্রুত বিচারাধীন প্রক্রিয়াতে এনে বিচার ব্যবস্থার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।  ধর্ষণের প্রতিবাদে যখন ছাত্রসমাজ রাজপথে নামে, সেই প্রতিবাদ ও আন্দোলন কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলার শিকার হন বশেমুরবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা। ওই হামলায় জড়িতদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে।

প্রসঙ্গত, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে স্থানীয় ছাত্রলীগ কর্তৃক দুই দফা হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে ধর্ষক ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?