ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ১৬ ইউপি চেয়ারম্যানসহ সদস্যদের শপথ গ্রহণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৩:৪২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ও শিবালয়ের ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আব্দুল লতিফ। 
 
এ সময় সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের শপথ নেওয়া ইউপি চেয়ারম্যানদের মধ্যে সাটুরিয়া সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু , ধানকোড়া ইউপির মোঃ আব্দুর রউফ, হরগজ ইউপির মোঃ আনোয়ার হোসেন খান জ্যোতি, বালিয়াটি ইউপির মীর সোহেল আহমেদ চৌধুরী, দিঘলীয়া ইউপির মোঃ শফিউল আলম জুয়েল, দরগ্রাম ইউপির আলিনুর বক্স রতন, তিল্লি ইউপির মোঃ শরিফুল ইসলাম ধলা, বরাইদ ইউপির গাজী মোঃ আব্দুল হাই ও ফুকুরহাটি ইউপির মোঃ জিয়াউর রহমান শপথ গ্রহণ করেন।
 
এছাড়া শিবালয় উপজেলার সাতটি ইউপি চেয়ারম্যানদের মধ্যে শিবালয় মডেল ইউপির চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, তেওতা ইউপির মোশারফ হোসেন মোল্লা, উথলী ইউপির আব্বাস আলী, উলাইল ইউপির আনিসুর রহমান খান অনিক, মহদেবপুর ইউপির মোঃ শাহজাহান মিয়া ও শিমুলিয়া ইউপির মোঃ মানিক শপথ গ্রহণ করেন।
 
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। এছাড়া অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস ছালাম, পৌর মেয়র মোঃ রমজান আলীসহ জেলার অন্যন্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এছাড়া সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা মিলনায়নে ইউপি সদস্যের শপথ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো। এসময় উপজেলার নয়টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বৃন্দসহ উপজেলার সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ