ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘার আড়ানী পৌর আ'লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মতি-বাপ্পি নির্বাচিত


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২২ বিকাল ৫:২৫

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জয়গুননেসা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনু্ষ্ঠানিকভাবে শুরু হয়। আড়ানী পৌর আ'লীগের শাহীদুজ্জামান শাহীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, সহ- সভাপতি আমজাদ হোসেন নবাব,সাইফুল ইসলাম দুলাল,জেলা আ'লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু,মোস্তাফিজুর রহমান  মানজাল, জেলা কোষাধ্যক্ষ আজিজুল আলম,জেলা সাংগঠনিক সম্পাদক  আলফোর রহমান,ক্রীয়া সম্পাদক  মোস্তাক আহমেদ,নকিবুল ইসলাম নবাব সন্মানিত সদস্য, উপ- প্রচার সম্পাদক  মাসুদ রানা,সন্মানিত সদস্য আক্কাছ আলী,রোখসানা মেহবুব চপলা,রোকুজ্জামান রিন্টু,তৌহিদ আল হাসান তুহিন।

আরো উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম,বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,আড়ানী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কার্তিক হালদার,আড়ানী ইনিয়ন আ'লীগ সাধারণ সম্পাদক এনামুল হক,অধ্যক্ষ সামরুল ইসলাম,সাংবাদিকসহ উপজেলা আ'লীগের, মহিলা আ'লীগ, যুবলীগ, যুবমহিলালীগ এর বিভিন্ন  নেতৃবৃন্দ।প্রধান বক্তা হিসেবে মূল্যমান বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

আড়ানী পৌর আওয়ামীলীগ ত্রিবার্ষিক সম্মেলনের সার্বিক সঞ্চালনায় ছিলেন আ. মতিন মতি। অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে মতামতের ভিত্তিতে পুরোনো কমিটির বিলুপ্ত ঘোষণা করে পুনরায় সভাপতি আঃ মতিন মতি ও,  সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পি  করে নতুন কমিটি ঘোষণা করা হয়।এর আগে, সম্মেলনে  উপজেলা ও পৌর আ'লীগ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও শোভাযাত্রা করে এই অনুষ্ঠানে যোগ দেন।

সম্মেলনে প্রধান অতিথি সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ মানুষের আস্তা অর্জন করেছে। কর্মী নির্ভর দল, একটা সময় চারঘাট-বাঘায় নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের যে দুঃসময় ছিল, সেখান থেকে আজ আমরা প্রথম দলে পরিণত হয়েছি। আপনাদের আস্থা অর্জন করে, বিশ্বাস অর্জন করে, আপনাদের ঐক্যবদ্ধ করেছি। আপনাদের করজোরে অনুরোধ করব, অনেক আশ্বাস আসবে, অনেক নেতা আসবে কিন্তু কোনোভাবেই আপনারা আপনাদের নীতিকে এবং  আওয়ামী লীগের নীতিকে বিসর্জন দেবেন না। আওয়ামী লীগ জনগণের দল। এই সরকারের সময় মানুষ অনেক ভাল আছে এবং যে পরিমাণ উন্নয়ন হয়েছে দেশে আর কোনো সরকারের সময় এতো বেশি উন্নয়ন হয়নি। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা