চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে জাবিতে মানববন্ধন
চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি, প্রশ্নফাঁস, নিয়োগ দুর্নীতি বন্ধ ও নিয়োগ পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা এবিং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান।
মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, জনপ্রশাসনমন্ত্রী বলেছেন সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার ৯৯৫টি পদ খালি আছে। এই পদগুলো পূরণে আমাদের সুযোগ দিতে হবে। উত্থাপন করা দাবিগুলো আমাদের বাঁচার দাবি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩২ বছর করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের। করোনা মহামারীর কারণে আমরা কোনো চাকরির পরীক্ষা দিতে পারিনি। সময় নষ্ট হয়েছে ও চাকরিতে প্রবেশের বয়সসীমার দ্বারপ্রান্তে এসে পড়েছি। তাই সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানাই। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied