কুমিল্লায় যুবদলনেতা টিপুকে হুকুমের আসামী করে মিথ্যা মামলার অভিযোগ
কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে মামলায় জড়িয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে নগরীর নিউমার্কেটের একটি হল রুমে সাংবাদিক সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
নগরীর উত্তর চর্থা এলাকার শাখাওয়াত আলী সুজার বাদী হয়ে পূর্ব বিরোধের জেরে তার বাবা শওকত আলী বকুলকে মারধরসহ চুরি ও হুমকি প্রদর্শনের একটি মামলায় ঘটনার হুকুমদাতা উল্লেখ করে তাকে আসামি করা হয় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি শওকত আলী বকুলের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ মামলায় তাকে ষড়যন্ত্রের মাধ্যমে আসামি করা হয়েছে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়রানীর হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।
এসময় হাজী আনোয়ারুল হক, মুজাহিদ চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মঞ্জুরুল আলম রুবেল, আসিফ মাহমুদ জহিরসহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রাতে নগরীর উত্তর চর্থা এলাকার মৃত আবিদ আলীর ছেলে ও নিউমার্কেট দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি শওকত আলী বকুলের উপর হামলার ঘটনায় তার ছেলে শাখাওয়াত আলী সুজার বাদী হয়ে যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপুকে হুকুমের আসামি করে পরদিন একই এলাকার মহিউদ্দিন হোসেন, পাভেল মিয়া, বাবুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন