ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আল্টিমেটাম দিয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২২ রাত ৯:১৪

৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২ মার্চ) বিকাল ৫ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামীকাল সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে দাবীসমূহ মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবীগুলো হল- ধর্ষকদের ফাঁসির আদেশ, হামলাকারীদের বিচারের আওতায় আনা, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির সাথে ভিডিও কনফারেন্সের আয়োজন।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি, বিকাল ৫.৩০ টায় হামলা ও নিপীড়নের বিরুদ্ধে ইংরেজি বিভাগের উদ্যোগে প্রতিবাদী নাটক এবং সন্ধ্যায় মশাল মিছিল এর আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ৯টার পরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।  এপর্যন্ত ধর্ষণ মামলায় আটককৃত ছয় আসামীকে আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।  বিচারের দাবিতে ২৪ তারিখ ভোর  ৬ টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে আন্দোলরত শিক্ষার্থীদের উপর  দুই দফা হামলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়। এ ঘটনায় টানা ৭ম দিন ধরে শিক্ষার্থী ধর্ষণ, হামলাকারীদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?