ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পুলিশের স্বচ্ছতা বৃদ্ধিতে চালু হলো বডি ওর্ন ক্যামেরা


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ২:২৫

বাংলাদেশ পুলিশের কার্যক্রমকে আরো ডিজিটাইলজড করতে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা চালুর উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাইন হল মাঠে জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।  

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশের নামে বিভিন্ন অপবাদ ও মিথ্যাচার ছড়ানোর কাজে প্রমাণ হিসেবে কাজ করবে এই ক্যামেরা। আধুনিক টেকটিক্যাল বেল্ট সংযোজনের কারণে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত খালি থাকবে। এতে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের পাশাপাশি অপরাধ দমনে প্রয়োজনীয় ভূমিকা পালর করবে। বডি ওর্ন ক্যামেরার সাথে বিল্ট ইন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থাকায় ওই পুলিশ সদস্যের অবস্থান পুলিশ কন্ট্রোল রুম থেকে সহজেই শনাক্ত করা যাবে। 

তিরি ‍আরো বলেন, এই ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। তাৎক্ষণিক কোনো ঘটনা এড়িয়ে গেলেও এই ক্যামেরায় সবকিছু রেকর্ড থাকবে, যার ফলশ্রুতিতে পুলিশের চেকপোস্ট ও টহল পার্টির বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃত ঘটনা সহজেই জানা যাবে। বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মাধ্যমে পুলিশ সদস্যদের ডিউটিরত অবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালি থানা ও ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত