বাঘায় ফেনসিডিলসহ আটক ১
রাজশাহীর বাঘায় রবিন খান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার মনিগ্রাম (দক্ষিণপাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম (দক্ষিণপাড়া) গ্রামের শামসুজ্জামানের ছেলে রবিন খান ও হরিরামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিপন (২৬) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ৪৫ বোতল ফেনসিডিল নিয়ে বাঘা উপজেলার আলাইপুর থেকে বাঘা সদরের দিকে যাচ্ছিল। এ সময় মনিগ্রাম (দক্ষিণপাড়া) পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহ-আলম এবং এসআই সালজার রবিন খানকে আটক করেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন সাজু জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ রবিন খানকে আটক করেছে। তবে এ ঘটনায় দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
Link Copied