ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে ‘এলএলএ ফুটবল ফেস্টে' জয়ী রেস জুডিকাটা


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২২ বিকাল ৫:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগ আয়োজিত ‘এলএলএ ফুটবল ফেস্ট- ২০২২’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে টিম মেনস রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে টিম রেস জুডিকাটা।
 
আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক রায়সুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আইন বিভাগের ডিন অধ্যাপক এম এ হান্নান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ। 
 
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ফুটবল ফেস্টে বিভাগের চারটি দল অংশগ্রহণ করে। দল চারটি হলো- এস্টোপেল, মেনস রিয়া, ন্যাচারাল জাস্টিস, রেস জুডিকাটা। এতে টিম মেনস রিয়া ও টিম রেস জুডিকাটা ফাইনালে ওঠে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে টিম মেনস রিয়াকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে টিম রেস জুডিকাটা।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?