মিরসরাইয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ৫০টি কোরআন শরীফ বিতরণ
চট্টগ্রামের মিরসরাইয়ের খিলমুরারি গ্রামের খিলমুরারি হাজী মনির আহমদ ইসলামী একাডেমী মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় মো. মোবারক হোসেন সাগরের ব্যক্তিগত উদ্যোগে এ কোরআন শরীফ বিতরণ করা হয়।
উক্ত মাদ্রাসায় প্রায় ২০০ শিক্ষার্থীসহ ১০ জন শিক্ষক রয়েছে। পবিত্র কোরআন শরীফ পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের চোখ-মুখে আনন্দের চাপ লক্ষ্য করা যায়। শাহিনুর বৃন্তে হোসাইন মাইশা নামে এক ক্ষুদে শিক্ষার্থী বলে, আমরা এ কোরআন শরীফ পেয়ে খুবই আনন্দিত।
মাদ্রাসার প্রধান আলাউদ্দিন কবির বলেন, সমাজের বিত্তবান ও দানবীরদের সমাজের শিক্ষা খাত ও নানান ইস্যুতে এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তনের জন্য সুশিক্ষার বিকল্প নেই।
মোবারক হোসেন সাগর বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলাম, যা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এই কোরআন শরীফ শিক্ষার্থীদের মাঝে দিতে পেরে অনেক ভালো লাগছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied