বাঘায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
রাজশাহীর বাঘায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাঘা ঈদগাহ মাঠ থেকে এ বিক্ষোভ শুরু করে প্রধান সড়ক দিয়ে বাঘা পুরাতন বাসস্ট্যান্ড হয়ে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মো মাসুদুর রহমান স্বজন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন ও বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,বাঘা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো জাহেদুল ইসলাম জুয়েল, বাঘা উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফি।
বাঘা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো সেলিম আহমেদ উক্ত সমাবেশ পরিচালনায় বক্তব্য রাখেন- সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মখলেচুর রহমান মকুল, বাঘ পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সালেহ আহম্মেদ সালাম,বাঘা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো শহিদুল ইসলাম, উপজেলা পরিষদেও সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারহানা রুমি, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আকতার শাপলা প্রমুখ।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
Link Copied