হামলাকারীদের নামে মামলা করেনি বশেমুরবিপ্রবি প্রশাসন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও বিচারপার্থী শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গত বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার কথা দিলেও এখন পর্যন্ত মামলা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল নিয়ে উপস্থিত হন প্রক্টর ড. রাজিউর রহমান৷
তখন তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা করার আশ্বাস দিয়ে বলেন, “আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি বৃহষ্পতিবারের মধ্যে মামলা হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি না হয়, তবে তোমরা আমার অফিস ঘেরাও করিও। এখানে বন্ধ করে দিও৷ আবার আন্দোলনে বসে যেও৷”
এরপর, গত বুধবার (২ মার্চ) ৫টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা৷ এসময় ৭২ ঘন্টার মধ্যে সকল দাবীসমূহ মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন তারা৷
মামলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমান বলেন," আমি প্রশাসনের মেসেজ কনভে করেছি। এই মামলার বিষয়ে আপডেট দিতে পারবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার"।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না৷ একটা মামলা দায়ের করা হবে এটুকুই জানি৷”
মামলার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “ছাত্রদের পক্ষ থেকে এখনও কেউ মামলা করতে আসেনি৷”তবে ছাত্রদের বিরুদ্ধে থানায় তিনটি অভিযোগ এসেছে কিন্তু এখনো মামলা হয়নি। যেহেতু শিক্ষার্থীদের বিষয় চিন্তা ভাবনা করছি।"
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বুধবার রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচার চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. একিউএম মাহবুবসহ একাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। ধর্ষণের ঘটনায় ছয়জনকে আটক করেছে র্যাব।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied