দাউদকান্দিতে বিদেশগামী যুবক অন্তঃসত্ত্বা!
হেপাটাইটিস বি পরীক্ষার রিপোর্টে এলো যুবক অন্তঃসত্ত্বা! এমন রিপোর্টে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার রিপোর্টে সবুজ মিয়া (২৫) নামে এক যুবককে অন্তঃসত্ত্বা দেখানো হয়েছে। এ ঘটনায় কুমিল্লাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী সবুজ মিয়া বলেন, বিদেশ যাওয়ার জন্য গত ১ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত জমা দেই। হেপাটাইটিস বি আছে কি-না জানার জন্য এসেছিলাম। ৩ মার্চ রিপোর্ট আসে। সেখানে লেখা, আমি অন্তঃসত্ত্বা! এমন বিব্রতকর পরিস্থিতিতে আর কখনো পড়তে হয়নি। হাসপাতালের অবহেলার কারণে এমনটা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন বলেন, এটা টাইপ মিসটেক, রোগীর চাপের কারণে এমন ভুল হয়েছে।
কুমিল্লার সিভিল সার্জন ড. মীর মোবারক হোসাইন বলেন, বিষয়টি আমি অবগত নই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন