ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় সালেহা ফাউন্ডশনের উদ্যোগে বৃত্তি প্রদান


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১:২৩
নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সালেহা ফাউন্ডেশন’। ১৩০ জন মেধাবী শিশু শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সালেহা ফাউন্ডেশন। বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা যেন শিক্ষার প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয় সেটিই এই ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য।
 
শনিবার (৫ মার্চ) দুপুরে ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে সালেহা ফাউন্ডেশন মেধাবী শিশু শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানের সভাপতি সালেহা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান।
 
এ সময় অনুষ্ঠানে সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. শফিক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. কবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মৃধা, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাংবাদিক নয়ন শেখ, মো. মনির খান, শিক্ষক মো. আবুল বাশার, শিক্ষক মো. লুৎফর রহমান, শিক্ষক কাজী আল হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. শফিক আহমেদ খান জানান, ১২টি সরকারি প্রাথমিক বিদালয় ও একটি মাদ্রাসার ১৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
 
সালেহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দৌলত আহমেদ খান। ২০২০ সালে লংকারচর গ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে শিক্ষানুরাগী অ্যাডভোকেট দৌলত আহমেদ খান প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তার মৃত্যুর পর সুযোগ্য স্ত্রী সালেহা খানমের নেতৃত্বে সুশিক্ষিত সন্তানরা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন