ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

মহেশপুরে সীমান্ত অতিক্রমের সময় আটক ১৬ জন


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৫:৩৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির বড়বাড়ী সীমান্ত থেকে ১৩ জন ও নেপা ইউপির নেপা বাজার থেকে ৩ জনকে আটক করেছে বিজিবি। সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী ও ৪টি শিশু রয়েছে। রোববার (৫ মার্চ) সকালে বিজিবির তরফ থেকে এ কথা জানানো হয়। 

আটককৃতরা হলে‍া- চট্টগ্রামের হিমেল চৌধুরী (৪০), খুলনার জুলফিকার আলী মোল্যা (৪৭), গোপালগঞ্জের মুছা শেখ (৩৬), আলাউদ্দিন শেখ (৩২), রেজাউল করিম সরদার (৩৫), হামিদা খাতুন (২৬), মো. ইয়াছিন শেখ (৯), লাজমি আকতার (৭), লাইজু আকতার (৮), জয়ন্তী বিশ্বাস (৪২), গোপাল বিশ্বাস (৪০), সুমিত্র বিশ্বাস (১৫), যশোর জেলার নয়ন হোসেন (১৯), নাজমুল হোসন (২২), বিপ্লব হোসেন (২৩) এবং নারায়ণগঞ্জ জেলার গোপাল চন্দ্র বর্মণ (২২)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে যাদবপুর সীমান্ত থেকে ১৩ ও নেপা সীমান্ত থেকে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত