ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ৩ দিনব্যাপী সাংবাদিকদের কর্মশালা সম্পন্ন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৬:১
মাদারীপুরে সম্পন্ন হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের (পঞ্চম পর্যায়) আওতায় কর্মশালা। ‍এতে মাদারীপুর জেলায় কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সার্কিট হাউসের কনফারেন্স রুমে রোববার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে কর্মশালাটি সম্পন্ন হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
 
প্রথম দিন (৪ মার্চ) শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক দিকনির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো: মিনহাজ উদ্দিন।
 
শুক্র, শনি ও রোববার (৪-৬ মার্চ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম, সমন্বয়কারী ফাহিম আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোল্লা ইফতেখার আহমেদ, মাদারীপুর জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, তথ্য অফিসার মো. বেনজির আহমদ। তিন দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু