লোহাগড়ায় বসতবাড়ি আগুনে পুড়ে ছাই
নড়াইলের লোহাগাড়ার করফা গ্রামে এক ব্যবসায়ীর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানিয়েছে। গত শনিবার রাতে করফা গ্রামের টুনু সিকদারের ছেলে হাসান সিকদারে বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, করফা গ্রামের হাসান শিকদারের স্ত্রী খাদিজা বেগম শিশু সন্তান নিয়ে তাদের বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৯টার দিকে খাদিজার শরীরে আগুনের ফুলকি এসে পড়লে সজাগ হয়ে ঘরে আগুন লাগা দেখতে পেয়ে চিৎকার দিয়ে শিশু বাচ্চাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। এ সময় পার্শ্ববর্তী কালনা ঘাট এলাকায় থাকা স্বামী ও তার ভাইকে ফোন করে আগুনের বিষয়টি জানান। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে আগুনে একটি বড় আধাপাকা টিনের ঘর, ঘরে থাকা নগদ প্রায় ৪ লাখ টাকা, ৭ ভরি সোনার গহনা, মূল্যবান কাগজপত্রসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
হাসান শিকদার ও তার পরিবারের লোকেরা অভিযোগ করে বলেন, প্রতিবেশী শাকিলা বেগমের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের বসতঘরে আগুন দেয়া হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অভিযুক্ত শাকিলা বেগম বিষয়টি অস্বীকার করেন। লোহাগড়া থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে শাকিলা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়ে এলেও রোববার সকালে ছেড়ে দেয়া হয়।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied