ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মা মাছ রক্ষা ও হালদা দূষণে রিসোর্স সেন্টার বড় ভূমিকা রাখবে : পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ৪:৫৫

পানি সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে যার মধ্য হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হোরিটেজ ঘোষনা অন্যতম। হালদা রিসোর্স সেন্টার এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে হালদা নদীতে সংযুক্ত খালসমূহের জীববৈচিত্র্য বিশেষত মৎস্যসম্পদ রক্ষায় বিশদ গবেষণার দ্বার উন্মোচিত হলো। এ রিসোর্স সেন্টারের মাধ্যমের দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ আরো বিস্তারিতভাবে হালদা নদীর মৎস্যসম্পদ নিয়ে সমন্বিত গবেষণ করতে সক্ষম হবেন। এছাড়াও মাছ রক্ষা ও হালদা দূষণে এ রিসোর্স সেন্টার বড় ভূমিকা রাখবে। রিসোর্স সেন্টারের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে জুম প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সোমবার( ৭ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ইউনিয়নে ‘হালদা রিসোর্স সেন্টার’-এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

এ সময় চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশল শিবানন্দু খাস্তগীর, হালদা নদী রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মনজুরুল কিবরিয়া, রাঙ্গামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন শাহ সাদমান, উপ-বিভাগীয় প্রকৌশলী বদরুল মনির হানাফীসহ কর্মকতা-কর্মচারী ও হালদাপাড়ের জনসাধারণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ