মানিকগঞ্জে ৭ মার্চ জাতীয় দিবস পালিত
ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র রমজান আলী, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, অ্যাড. বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় ৭ মার্চ জাতীয় দিবস পালিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে। ওই ভাষণই এ দেশের স্বাধীনতার মূলমন্ত্র। এর মাধ্যমে দেশ শত্রুমুক্ত হয়। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানতে হবে, তাদের মাঝে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
এ সময় অন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক কাজী শিউলী, জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো. নাদিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied