মাইডাস সেফটি বাংলাদেশের শিক্ষা সহায়তায় সিএমপি স্কুল এন্ড কলেজে লাইব্রেরীর উদ্বোধন
চট্টগ্রাম ইপিজেডস্থ কানাডিয়ান বহুজাতিক হ্যান্ড গ্লোভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান “মাইডাস সেফটি বাংলাদেশ” (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড) এর পক্ষ থেকে সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা স্বরূপ “মাইডাস সেফটি বাংলাদেশ” কর্তৃক নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করা হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এবং “মাইডাস সেফটি বাংলাদেশ”-এর পক্ষে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মইনুল হোসাইন। “মাইডাস সেফটি বাংলাদেশ”-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন অতনু গুপ্ত, ব্যবস্থাপক প্রশাসন ও শিল্প-সম্পর্ক বিভাগ, মাইডাস সেফটি বাংলাদেশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানান শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, সিএমপির উপ পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ জাহাঙ্গীর আলম অধ্যক্ষ, সিএমপি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম মোহাম্মদ মাকসুদুল হাসান, হেড অফ এইচআর, মাইডাস সেফটি বাংলাদেশ। এই সময়ে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মইনুল হোসাইন বলেন “মাইডাস সেফটি” বাংলাদেশের জন সাধারণের আর্থ-সামাজিক, জীবনমান ও শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, বেপজা স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে সার্জিক্যাল গ্লোভস সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়।"এখানে আরো উল্লেখ্য যে “মাইডাস সেফটি বাংলাদেশ” ২০১০ সাল থেকে শতভাগ রপ্তানীমুখী প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম ইপিজেডে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি