ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের বাধার অভিযোগ


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২২ বিকাল ৬:১৭

চাঁদপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানোগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে বিক্ষোভ সভা করছিল জেলা স্বেচ্ছাসেবক দল। ধাওয়া-পাল্টা যাওয়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন। পরে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করে জেলা কার্যালয়ের সামনে এলে পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। তখন দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ আন্দোলনকারীদের বাধা প্রদান করে। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানোগ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ