তাড়াশে ৭০টি পরিবারকে গৃহ হস্তান্তর
সারাদেশে ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আশ্রায়ণ প্রকল্পের ২য় পর্যায় দেশের ভুমিহীন - গৃহহীন পরিবারকে জমি ও গৃহ ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ৫৩ হাজার ৩শ ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে গৃহহীন ৭০ টি পরিবারের মাঝে গৃহ ও জমির দলিলপত্রাদি হস্তান্তর করেন। ২০ জুন রবিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে ওই হস্তান্তর ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহ ও জমির দলিলপত্রাদি ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওবায়দুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও প্রভাষক মর্জিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস.এম. আব্দুর রাজ্জাক, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান , বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা ,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখসহ সুফলভোগীরা।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ
বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক
পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২
মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ
নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়
হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ
ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার
টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ