ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত রাবি শিক্ষার্থী


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ১:২৬
স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাফফায় নায়েম নাফি নামের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড়ের এন আর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নার্ভের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে (NITOR) পাঠানো হচ্ছে।
 
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি মতিহার হলের আবাসিক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা মো. তারেক নূর বলেন, গতকাল রাতে নাফি নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয় কিছু সন্ত্রাসী ছুরিকাঘাত করে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা এখন শঙ্কা মুক্ত। তবে নার্ভের উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ঢাকার পঙ্গু হাসপাতে পাঠানো হবে। অভিযুক্তদের দ্রুত আটক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, 'আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?