স্ত্রী যৌতুকের টাকা না দেয়ায় ফুফু শাশুড়িকে নিয়ে উধাও স্বামী
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর যৌতুকের টাকা না পেয়ে ফুফু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, গজালিয়া ইউনিয়নের এক যুবক (৩৫) ২০০৯ সালে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করে। বিয়ের পরপরই স্বামী যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক নির্যাতন করত এবং বাবার বাড়ি থেকে টাকা-পয়সা আনার জন্যে চাপ দিত। স্ত্রী যখন যা পারতেন বাবাকে বলে এনে দিতেন। তাদের ঘরে একে একে তিনটি সন্তান জন্ম নেয়। একটি ছেলে ও দুটি মেয়ে। ছোট মেয়ের বয়স ৫ মাস।
শেষমেশ যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে স্ত্রীর ফুফুকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। স্ত্রীর ফুফুর আগের ঘরে ৭ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। স্ত্রীর ফুফুর স্বামী ঢাকায় থাকেন। তাকে তালাকনামা পাঠায় স্ত্রীর ফুফু। এদিকে, স্বামী (ওই যুবক) একটি উকিল নোটিস পাঠায় আগের স্ত্রীর কাছে।
ওই যুবকের স্ত্রী বলেন, আমার এখন কী হবে, আমি কোথায় যাব? আমার এই তিনটি বাচ্চা নিয়ে কী কর, আমার মাও বেঁচে নেই। তাই আমি সমাজের সবার কাছে এবং আইনের কাছে সঠিক বিচার চাই।
ওই যুবকের স্ত্রীর বাবা বলেন, আমি বিষয়টি নিয়ে ছেলের বাবার সঙ্গে কথা বলি। তিনি বলেছেন, আমি কিছু জানি না, তোমরা যা পারো করো। ওই যুবকের সঙ্গে যোগাযোগ করলে যৌতুকের টাকার কথা অস্বীকার করে বলেন, আমার যাকে ভালো লেগেছে আমি তাকেই বিয়ে করেছি।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার বলেন, ব্যাপারটি শুনেছি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
Link Copied