ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের ফরক্কাবাদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২২ বিকাল ৫:৩১

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ)  কলেজের গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। কারণ তোমরা জানো বর্তমান বিশ্বে মেধার প্রতিযোগিতা চলছে। হা‍ঁটি হাঁটি পা পা করে আজকে কলেজকে এই জায়গায় নিয়ে এসেছি। যার ফলে এই কলেজ চাঁদপুরের মধ্যে বর্তমানে একটি মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তোমাদের কলেজের সেই সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে। এজন্য ভালো ফলাফল করতে হবে। কলেজের নিয়ম-কানুন মেনে চলতে হবে। পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনে তোমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারো।

তিনি আরো বলেন, আশা করছি অতিশীঘ্রই এই কলেজকে এমপিওভুক্ত করা হবে।

কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাসের সভাপতিত্বে ও প্রভাষক হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজের স্থায়ী দাতা সদস্য সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার, হারুনুর রশিদ তালুকদার, অভিভাবক সদস্য সেলিম পাটওয়ারী।

আরো বক্তব্য রাখেন- ফরক্কাবাধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী, কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম, এলাকার মুরব্বি জিএম কাদের।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফুল দিয়ে একে একে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। সবশেষে প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ