আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আনোয়ারা বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেলে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক। উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান।
এতে আরো বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নজরুল ইসলাম বকুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আলী আব্বাস, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন, সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবলীগের সদস্য নিজামুল হক, আকবর আলী, সফিউল আলম, সাবেক ছাত্রনেতা মো. সোহরাবুল আলম মিরাজ, মো. খোরশেদুল ইসলাম, মো. জামাল, মো. রাসেদ রিভেল, মো জামশেদ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্টায় আনোয়ারায় চলছে মেগা প্রকল্পের উন্নয়ন কাজ। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককারবারিসহ কোনো অপকর্মে লিপ্ত এমন কাউকে যুবলীগের কমিটিতে রাখা হবে না। দলে যারা অবহেলিত, অবজ্ঞার শিকার হয়েছেন, যাদের ত্যাগে-শ্রমে যুবলীগ হয়েছে সমৃদ্ধ এবং দুঃসময়ের যারা দলের সঙ্গে ছিলেন তাদের দিয়েই এ কমিটি গঠন করা হবে। এতে দলকে গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা, অচলায়তন ভেঙে প্রবহমান ধারায় আসবে বলে আমি আশা করছি।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড