ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহতের ঘটনায় অন্যতম দুই আসামি আটক


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ২:২৭
ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নায়েম নাফি আহতের ঘটনায় অন্যতম দুই আসামিকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার (১১ মার্চ) রাত ১টার দিকে নগরীর জাহাজঘাট মোড় থেকে তাদের আটক করা হয়। শনিবার (১২ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৫।
 
আটককৃতরা হলেন- নগরীর মতিহার থানার খোজাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. সালাউদ্দিন বাপ্পী (২৭) এবং একই গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. নবাব শরীফ (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। 
 
সংবাদ সম্মেলনে র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সালাউদ্দীন বাপ্পি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। নবাব শরীফ একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত। দুজনই ‘উগ্রবাদী’ রাজনৈতিক দলে সক্রিয় রয়েছে। দুজনের নামেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
 
উল্লেখ্য, গত ৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার এন আর ছাত্রাবাসে সাফফাত নায়েম নাফিকে ছুরিকাঘাত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় তার বন্ধু শরিফুল ইসলাম বাদী হয়ে মেস মালিক নাজমুল ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮-১০ জনের বিরুদ্ধে মতিহার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার দিনই মতিহার থানা পুলিশ ওই মেসে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?