ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কমিটি বাতিলের দাবী জানিয়ে ত্রিশালে বঞ্চিত নেতাদের সংবাদ সম্মেলন


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ৪:২৩

নবগঠিত ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির তথা কথিত আহবায়ক কমিটি বাতিলের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত সাবেক নেতারা। তাদের অভিযোগ দলীয় নিয়ম নীতির তোয়াক্কা না করে সাবেক ও সিনিয়র নেতাদের অবমূল্যায়ন করে একক আধিপত্য বিস্তারে বিএনপির এ পকেট কমিটি ঘোষণা করেছে জেলা আহবায়ক কমিটি। এ জন্য নেতৃবৃন্দ দায়ী করেন জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমন লিটনকে।


রোববার পৌর শহরের লেকেরপাড়ে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান মোঃ জাহিদ আমিন।লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও সিনিয়র নেতৃবৃন্দ, জেল-জুলুম, নির্যাতন ও মামলা-হামলার শিকার সাবেক দায়িত্বপালনকারী প্রায় শতাধিক উল্লেখযোগ্য নেতাকর্মীর জায়গা হয়নি ঘোষিত এ কমিটিতে। এতে করে আগত সময়ে ত্রিশাল বিএনপির রাজনীতি ডা. লিটন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।

বক্তাগণ অবিলম্বে ঘোষিত পকেট কমিটি বাতিল করে সম্মিলিত আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।এসময় উপস্থিত ছিলেন, বইলর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক ইলিয়াছ, সাবেক চেয়ারম্যান ও এমদাদুল হক মানিক, উপজেলা শ্রমীক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আলম শোভা, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মেম্বার, প্রয়াত সাংসদ আব্দুল খালেকের সন্তান বিএনপিনেতা আনোয়ার হোসেন, রামপুর ইউনিয়ন বিএনপিনেতা ফয়সাল আহমেদ, সদ্য সাবেক পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন স্বপন, ইউপি সদস্য তোতা মিয়া, আব্দুর রহিম প্রমূখ।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের