করোনা নিয়ন্ত্রণে ওষুধ কোম্পানিগুলোর ব্যাপক ভূমিকা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে সরকারি দিকনির্দেশনা ও জনসচেনতার পাশাপাশি ওষুধ কোম্পানিগুলো ব্যাপক ভূমিকা পালন করেছে। শনিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ইতোমধ্যে দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামে ২০০ দেশের মধ্যে ৮ম স্থানে বাংলাদেশের অবস্থান। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও সহযোগিতায় সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, করোনা মহামারীতে যেখানে ভারতে ৫ লাখ ও শক্তিধর আমেরিকাতে ১০ লাখ মানুষ মারা যায়, সে তুলনায় বাংলাদেশে ৩২ হাজার লোক মারা গেছেন। বর্তমানে দেশে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ ডাক্তার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied