ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্বপ্নের ঠিকানা পেল ত্রিশালের ৪০ পরিবার


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ৪:২৮

‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে রোববার দেশব্যাপী ৪৫৯ টি উপজেলায় ৫৩,৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেনীর পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহ প্রদান (২য় পর্যায়) অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

এরই অংশ হিসেবে ত্রিশাল উপজেলায় স্বপ্নের ঠিকানা পেল ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রোববার সকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে তাদের মাঝে জমির মালিকানা সম্পর্কিত কাগজপত্র ও ঘরের চাবী হস্তান্তর করা হয়। ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে জমির মালিকানা সম্পর্কিত কাগজপত্র ও ঘরের চাবী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, প্রবীণ আওয়ামীলীগনেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ, আবুল কালাম, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকসেদুল আমিন প্রমূখ।

এসময় প্রথম পর্যায়ে গৃহপ্রাপ্ত সুরুজ মিয়া ও আনোয়ারা বেগম তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ২য় পর্যায়ে ঘর বরাদ্দ পাওয়া মালেক মিয়া, শহর বানু, সুবেল রবিদাশ জানান, ঘর পেয়ে তারা সবাই খুব খুশি। তারা সকলেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্যায়ক্রমে ৪০জন উপকারভোগীর হাতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ ও জমির মালিকানার কাগজপত্র হস্তান্তর করেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার