জাবি থিয়েটারের নতুন কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (১৩ মার্চ) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে দর্শন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী হুমায়ুন ইবনে জামানকে সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা নাজনীন শায়লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক ঐশিক সামি আহমেদ (৪৭ ব্যাচ), দপ্তর সম্পাদক সুমাইয়া জাহান (৪৭ ব্যাচ), প্রচার সম্পাদক চন্দন কুমার সোম (৪৭ ব্যাচ), প্রযোজনা সম্পাদক উৎপল মণ্ডল (৪৭ ব্যাচ), প্রকাশনা সম্পাদক রায়হান বাবু বর্ষণ (৪৭ ব্যাচ), পাঠাগার সম্পাদক মুক্তারুল ইসলাম অর্ক (৪৭ ব্যাচ)
কার্যকরী সদস্য- ফারিহা মাহিন আলম রিয়ানা (৪৭ ব্যাচ), জায়েদ হোসেন আলিফ (৪৮ ব্যাচ), হাসিব আদনান (৪৮ ব্যাচ), এম এস কে শিমুল (৪৮ ব্যাচ), কাজী সাদিয়া আক্তার বিথী (৪৮ ব্যাচ)।
সাধারণ সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন- সাইফুল ইসলাম শামীম (৪৬ ব্যাচ), প্রিয়া সাহা (৪৮ ব্যাচ), জনি (৪৯ ব্যাচ ), ফিরোজ (৪৯ ব্যাচ), শান্ত (৪৯ ব্যাচ), নৈতিক (৪৯ ব্যাচ), মীম (৫০ ব্যাচ) , সামিউল (৫০ ব্যাচ), মাহমুদ (৫০ ব্যাচ)।
এছাড়া কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছানকে সভাপতি, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান মনিরকে প্রধান উপদেষ্টা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলিকে উপদেষ্টা এবং ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক বাগচী ও তাসনিয়া তাহসিন আরশীকে সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এমএসএম / জামান
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল