ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ধর্ষণ ও চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৪


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ১১:২৯
মানিকগঞ্জে ধর্ষণ ও চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, মানিকগঞ্জ সিপিসি-৩। গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। রোববার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
 
গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মকিমপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে জাকির হোসেন (২৪), একই উপজেলার নারাঙ্গাই এলাকার মৃত হাজী আনসার আলীর ছেলে ফেরদৌস হোসেন বাবু (৫৬), তার স্ত্রী জাকিয়া ফেরদৌস (৪১) এবং পশ্চিম দাশরা এলাকার দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলাউদ্দিন রায়হানের ছেলে কথিত সাংবাদিক জুবায়ের হোসেন জাদু (৩৪)।
 
লে. কমান্ডার আরিফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় ফেরদৌস হোসেন বাবুর বাসার ভাড়াটিয়া জাকির হোসেন পূর্ব পরিচয়ের জের ধরে এক নারীকে ওই বাসায় এনে ধর্ষণ করে। এ ঘটনা টের পেয়ে বাড়ির মালিক বাবু, তার স্ত্রী জাকিয়া ও কথিত সাংবাদিক জাদু ভিকটিম ও ধর্ষক জাকিরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে। এ ঘটনা তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করার হুমকি দিয়ে তাদের কাছ দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর ভিকটিম মোবাইলে টাকা আনার কথা বলে কৌশলে র‌্যাব অফিসে কল করে বিস্তারিত জানায়। পরে ভিকটিমের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারসহ ধর্ষক ও চাঁদাবাজদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ