মহেশপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুর বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (১৪ মার্চ) ভোররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- খুলনার ফুলবাড়ীর আতাউর রহমানের ছেলে সম্রাট আহমেদ (৩০), দৌলতপুরের মহেশ্বরপাশা গ্রামের সামছুল মাতুব্বরের ছেলে শাহ আলম মাতুব্বর (৩৫), ফুলতলার পাইগ্রামের মিজানুর শেখের ছেলে রাসেল শেখ (২৪), ডুমুরিয়ার গোলনা গ্রামের একরামুল খানের ছেলে মুন্না খান (২৪), খান জাহানআলী থানার ফুলবাড়ী গেট এলাকার সালাম সর্দারের ছেলে আলামিন (২৪) এবং একই এলাকার নুরু শেখের ছেলে মুন্না শেখ (৩০)।
মহেশপুর থানার এসআই আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও তাদের বহনকৃত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত