ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে টাকা লোপাটের দুই মাস ছিনতাইকারী গ্রেফতার


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ২:২৬

ফরিদপুরের বোয়ালমারীতে টাকা গুনে দেয়ার সময় ৫০০ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে ব্যাংক থেকে এক নারীর লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া ষাটোর্ধ এক ব্যক্তিকে দুই মাস পর ৮০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরের দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাইনুদ্দিন (৬৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি মাদারীপুরের রাজৈর উপজেলার শারমঙ্গল গ্রামের আমানউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম। গত ২৩ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম (৩৫) গত ২৩ জানুয়ারি অগ্রণী ব্যাংকের বোয়ালমারী শাখায় নিজ অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। তার পাশে থাকা অপরিচিত এক ব্যক্তি টাকা গুনে দিচ্ছিলেন। টাকা গুনে দেয়ার এক পর্যায়ে তিনি ৫০০ টাকার একটি ছেঁড়া নোট দিয়ে রাশেদা বেগমকে ক্যাশ কাউন্টার থেকে পাল্টে আনতে বলেন। রাশেদা বেগম নোটটি পরিবর্তন করে এসে দেখেন লোকটি নেই। তবে ওই ব্যক্তি তড়িঘড়ি করে পালাতে গিয়ে তার একটি বাটন ফোন ফেলে যান।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন। পরে পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভির ফুটেজ চেক করে। ২৪ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয়।

তিনি আরো বলেন, সোমবার ভোরের দিকে অভিযুক্ত মাইনুদ্দিনকে ৮০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জামান / জামান

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি