ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অসাধু ব্যবসায়ীর কারণে আমরা সন্তানের মুখে ভেজাল খাবার তুলে দিচ্ছি : খুলনা বিভাগীয় কমিশনার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৫-৩-২০২২ বিকাল ৬:১১

‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সারাপৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে আমরা আমাদের সন্তানের মুখে অনেক সময়ে ভেজাল খাবার তুলে দিচ্ছি। পণ্য বিক্রয়ের সময় অনেক ক্ষেত্রে ওজনে কম দেয়া হয়, ভেজাল মেশানো হয় ও লিখিত মূল্য ঘষামাজা করে পরিবর্তন করা হয়। ই-কমার্সের ক্ষেত্রেও প্রতারণার অনেক নজির রয়েছে। বিশ্ব বাজারে পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথেই দেশের বাজারে আগে আমদানি হওয়া সেই পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। ফলে আমরা সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানসম্মত পণ্য নির্ধারিত দামে বিপণন নিশ্চিতে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল আজম ডেভিড।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন- বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির প্রমুখ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার