আনোয়ারায় ২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর উপহার ও দলিল হস্তান্তর
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় ১ ম ধাপে ২৫টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন।
রবিবার সকাল সাড়ে ১০ টায় আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
এসময় আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মেদ,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার,উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী,স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন,এম কাইয়ুম শাহ,ইয়াছিন হিরু সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
চলমান কার্যক্রমের প্রথমধাপে ২৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে । যেখান দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা থাকবে।প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে এই গৃহহীনদের ঘর দেওয়ায় প্রধানমন্ত্রী বলেন, “যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তো ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা, ঘরহারাদের স্বপ্ন দেখাচ্ছেন তা বাস্তবায়ন করে ধাপে ধাপে সফল করতেছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা