ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে মৎস্য খামারে বালু ভরাট করে ৫ কোটি টাকার ক্ষতিসাধন


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ১৬-৩-২০২২ বিকাল ৫:৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোস্তফা বাহিনীর বিরুদ্ধে জোর করে জমি দখলে নিতে মৎস্য খামারে বালু ভরাট করে ৫ কোটি টাকার মৎস্য নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে এ ব্যাপারে মৎস্য খামারের মালিক খোরশেদ আলম চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে ১৩ মার্চ রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ আলম চৌধুরী অভিযোগ করে জানান, তিনি ২০১১ সাল থেকে নিজের ১০ বিঘা ও স্থানীয় অন্যান্যদের কাছ থেকে ১৫ বিঘা জমি বর্গা নিয়ে মোট ২৫ বিঘা জমিতে রুই, কাতল, ব্রিগেট, গ্লাসকাপ, কার্ফু, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে আসছেন। স্থানীয় সন্ত্রাসী মোস্তফা গোলাম গাজীর নেতৃত্বে জাকির হোসেন, আলী হোসেন, কফু মিয়া,  সিফাত, সিয়াম, নাসির, রুবেল, মামুন, সৌরভ, আমজাদ, হারুন, কাইয়ুম, আলম মিলে মৎস্য খামারী খোরশেদ আলম চৌধুরীর মৎস্য খামার দখলে নিতে জোর করে বালু দিয়ে ভরাট করতে থাকে। গত ১৩ মার্চ রাত ৮ টার দিকে মোস্তফা গোলাম গাজীর নেতৃত্বে সন্ত্রাসীরা তার মৎস্য খামারের জলাশ^য় বালু দিয়ে ভরাট করছে বলে খবর পান। এসময় তিনি বালু ভরাটে বাঁধা প্রদান করলে মোস্তফা গোলাম গাজীসহ সন্ত্রাসীরা তাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় বালু ভরাট করে তারা মৎস্য খামারের প্রায় ৫ কোটি টাাক ক্ষতি সাধন করেন বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মোস্তফা গোলাম গাজী এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। সে তার সন্ত্রাসীদের দিয়ে নিরীহ মানুষের জমিজমা জোর পূর্বক দখলে নিতে প্রকাশ্যে বালু ভরাট করে। তার ভয়ে কেউ প্রতিবাদ করার  সাহসটুকু পায়না। কেউ তার বিরুদ্ধে গেলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তার উপর হামলা চালায়। এমনকি মেরে ফেলার হুমকিও প্রদান করে। মোস্তফার দম্ভ প্রশাসনসহ সবকিছু ম্যানেজ করেই সে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কেউ তার কিছু করতে পারবে না। বর্তমানে মোস্তফা গোলাম গাজী বাহিনী স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম।

এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফা গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোন বাহিনী নেই। আমি চুক্তি ভিত্তিতে বালু ভরাটের কাজ করি। এছাড়া আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম সাহেব বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা