ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল সহ দুই চোর আটক


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২০-৬-২০২১ রাত ৮:৫৭

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল সহ দুই চোরকে গত শনিবার রাতে আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কুড়িকেয়ার গ্রামের চাঁদ মিয়া কামালীর ছেলে জাহিদ কামালী ও একই গ্রামের মৃত আমরু মিয়া কামালীর ছেলে খালিছ আহমদ কামালী। পুলিশ জানায়, গত ৮ জুন ফেঞ্চুগঞ্জ উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ের মাঠ কর্মী আহম্মেদ মিনহাজ খোকনের মোটর সাইকেল (যাহার নং মৌলভীবাজার -হ-১২-২০৪৩) চুরি হয়। এব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি রুজু করা হয়। শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেলটি বিক্রয়কালে মিরপুর বাজারে অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ তাদেরকে আটক করে। পরে ঐদিন রাতেই উদ্ধারকৃত মোটরসাইকেলসহ গ্রেফতারকৃতদের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রহমান জানান, মোটর সাইকেল সহ আটককৃত দুই ব্যক্তি মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য