ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও শিশু দিবস পালন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ২:৪১
রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক ১৭ই মার্চ ( বৃহস্পতিবার ) বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়। 
১৯২০ সালের ১৭ই মার্চ ভারতবর্ষের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী সারাদেশের ন্যায় বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্মদিন ও জাতীয়  শিশু দিবস পালন করা হয়েছে। 
 
আজ ১৭ই মার্চ উপজেলা চত্বরে সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ করা হয়। এর পরে কেক কেটে জন্মদিন পালন ও শিশু দিবস উদযাপন করেন বাঘা উপজেলা প্রশাসন। 
 
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু,বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, যুবলীগ সভাপতি শাহিন আলম, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,বাউসা ইউপি চেয়ারম্যান সহ আরও অন্যান্য সরকারী কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা