ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলো ৬৪৫টি ভূমি ও গৃহহীন পরিবার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২০-৬-২০২১ রাত ৯:২৩

জেলার ১৩টি উপজেলায় ৬৪৫টি ঘর আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ গ্রদান (২য় পর্যায়) কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে ঘরের দলিলপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আ’লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন, অতি. জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, ইউএনও মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী এছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ময়মনসিংহ জেলায় দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাছে ৬৪৫টি ঘর হস্তান্তর করা হচ্ছে। তার মধ্যে এবার ১৫জন হিজড়াদেরও ঘর প্রদান করা হবে। জেলা প্রশাসক আরো জানান, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের ফলে অনেক অসহায় গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে। সরকারের এ উদ্যোগ ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে দেবে। অন্যান্য সুবিধার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে কার্যকর সব পদক্ষেপ নেয়া হয়েছে। সব বাড়িতে দুটি থাকার রুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে। 

এমএসএম / এমএসএম

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়