ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ৪:৫৯
মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
 
এ উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদ সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল ১০ টায় জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেক কাটা,  চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
 
পরে ৪টি ক্যাটেগরীতে ১২ জন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 
জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ, নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা,  জেলা পরিষদের প্যানল চেয়ারম্যান আব্দুল মান্নান লষ্কর,সদস্য  এ্যাডভোকেট যতীন সরকার সহ অন্যান্য সদস্য,  জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, শিক্ষার্থী, অভিভাবক সহ অনেকেই।
 
এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা, জেলা পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি দপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। 
 
এছাড়া জাতীয় শিশু দিবস ‍উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিন ব্যাপী স্বাধীনতার সূবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক