জাবির পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী ১৯ মার্চ
সবাই মিলে এক প্রাণ, পঞ্চাশে জাবির পরিসংখ্যান’ স্লোগানে আগামী ১৯ মার্চ (শনিবার) আয়োজিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। বুধবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।
তিনি বলেন, জাবির প্রারম্ভিক চারটি বিভাগের একটি পরিসংখ্যান বিভাগ। এই বিভাগ থেকে পাশকৃতরা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এক এক করে পরিসংখ্যান বিভাগ গৌরবোজ্জ্বল পঞ্চাশটি বছর পার করেছে। এই অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখতে বিভাগ ও বিভাগীয় অ্যালামনাই এসোসিয়েশনের সমন্বয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ গৌরবময় ৫০ বছর পূর্ণ করেছে। এই অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখতে আগামী ১৯ মার্চ বিভাগীয় প্রাঙ্গন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের ১ থেকে ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা মাধ্যমে অংশগ্রহণ করছে। এতে প্রায় ২ হাজার ৪ শ জন অংশগ্রহণ করবে।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ডদল সোলস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান (এমপি), বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাবির রুটিন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক উপাচার্য ড. কাজী সালেহ আহমেদ।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied