৫ দিন ব্যাপী জেইউডিও-র আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন 'জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন- জেইউডিও' 'Let be lightened' স্লোগানে ও MJF- JUDO Eminence 2022 শিরোনামে ৫ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ সন্ধ্যায় অনলাইনে প্রতিযোগিতা উদ্বোধন করা হবে চলবে ২০ মার্চ পর্যন্ত। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় 'নেতৃত্বে নারীঃ কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন'। বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১৬ টি দেশ থেকে প্রায় ২০০ জনের অধিক বিতার্কিক এবং বিচারক অংশগ্রহণ করবেন। এবারের প্রতিযোগিতাটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম ভাগে 'তৃতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ' অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ মার্চ। প্রতিযোগিতার দ্বিতীয় ভাগে ' জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ' অনুষ্ঠিত হবে ১৭ মার্চ। এ বিষয়ে সংগঠনটির সভাপতি ফারহান আনজুম করিম বলেন "আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারী-পুরুষের সমতার বিধানে অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি "।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ, প্রতিযোগিতার আহবায়ক নূর আহম্মদ হোসেন এবং সহ-আহবায়ক তাপসী দে প্রাপ্তি, জাফর ইমাম এবং রাতুল হাসান।
উল্লেখ্য, সংগঠনটি ২০২০ সালে জাবিতে প্রথমবারের মতো আয়োজন করেছিল জেওউডিও এমিন্স- প্রি ইউএডিসি ২০২০ নামক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied