ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পিস্তল ও কার্তুজসহ দুই মাদক কারবারী গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-৩-২০২২ বিকাল ৫:৪৫
মানিকগঞ্জে ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও ২টি কার্তুজ উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো,মানিকগঞ্জ সদর উপজেলার পুরান বাইচাল এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে অপি হোসেন বাবু (৩৭) এবং জেলার সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী এলাকার মৃত হাসমত আলীর আলীর ছেলে মোঃ আরিফ (৩১)।
 
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। 
 
তিনি জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান এর সার্বিক পরিচালনায় মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুরের সাকরাইল নদীর ঘাট হতে আসামী অপু হোসেন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার হেফাজত হতে ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও ২টি কার্তুজ জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী আসামী মোঃ আরিফ (২১) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেে বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে নুর হোসেন (৪১), চান্দইর (গড়পাড়া) এলাকার মৃত ভুলু মিয়ার ছেলে সাদেক মিয়া (৪৪), বিশ্বনাথপুর এলাকার মৃত কালু শেখ এর ছেলে মোঃ হাবিবুল্লাহ ওরফে হবি (৪৬) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ এলাকার রহিম মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা (৩৭) পলাতক রয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ