ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আহত নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়ালো জাবি ছাত্রলীগ


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৮-৩-২০২২ বিকাল ৭:৫৮
নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত হওয়া এক শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে এ সহায়তা তুলে দেওয়া হয় নির্মাণ শ্রমিক আমজাদ হোসেনের (৩৫) হাতে।
 
নির্মাণ শ্রমিক আমজাদ হোসেন ভবন নির্মাণ কাজ করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর থেকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকেন। ডাক্তার এক পা কেটে ফেলার জন্য পরামর্শ দিলেও আর্থিক দুরাবস্থার কারণে চিকিৎসা নিতে পারেন নি। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে জানালে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে আসেন তারা।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, নির্মাণ শ্রমিক আমজাদ হোসেন চিকিৎসার আর্থিক সহায়তার জন্য ছাত্রলীগের শরণাপন্ন হন। আমরা তাৎক্ষণিকভাবে তাকে ৮ হাজার টাকা সহায়তা করেছি। পাশাপাশি তার চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ রাখব। প্রয়োজনে আবারো সহায়তার হাত বাড়িয়ে দিবে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানবতার পক্ষে, অসহায়দের পক্ষে।
 
এ বিষয়ে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দুস্থ লোকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সদা সহানুভূতিশীল। জননেত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে অসহায়দের সহায়তা করেছে জাবি ছাত্রলীগ। ভবিষ্যতে ছাত্রলীগ তার সাধ্যানুযায়ী দুস্থদের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন