ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ১২:৫
রাজশাহীর বাঘায় মো. শাহজাহান আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বাঘা থানা পুলিশ। শনিবার (১৯ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার পাকুড়িয়া ইউপির গোকুলপুর এলাকা থেকে তাকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় ১৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ আটক করা হয়।
 
এসআই আ. রউফ জানান, আমার নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ স্যারের দিকনির্দেশনায় সঙ্গীয় এসআই মো. স্বপন হোসেন, এএসআই আব্দুর রহিম ও এএসআই আ. মালেকসহ বাঘা উপজেলার গোকুলপুর গ্রামের নুরুল হুদার ছেলে মো. শাহজাহান আলীর (৪৫) নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় মো. শাহজাহান আলীর শয়নকক্ষের চৌকির নিচ হতে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ১৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিলসহ তাকে আটক করি।
 
তিনি আরো জানান, ঘটনার সময় সাক্ষীদের সামনে আটক শাহজাহান জানান, অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিল। সে  উপজেলার চর এলাকার বাংলাবাজারের মাসুদের (৪০) কাছ থেকে ফেনসিডিলগুলো ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে নিজ বাড়িতে রেখেছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সত্যতা সঠিক হওয়াতে আমি এসআই আ. রউফ, এসআই স্বপন হোসেন, এএসআই আ. রহিম, এএসআই আ. খালেক ১৫০ বোতল ফেনসিডিল সহ শাহজাহান আলীকে আটক করে থানায় নিয়ে আসি।
 
বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুর করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ শাহজাহান আলীকে আটক করে। আজ রোববার (২০ মার্চ) আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা