ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

খুলনায় অপহরণকারীকে গ্রেপ্তারসহ অপহৃত ভিকটিম ও ৪ বছরের শিশু উদ্ধার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ২:৯

খুলনায় এক অপহরণকারীকে গ্রেপ্তারসহ অপহৃত ভিকটিম ও ৪ বছরের শিশু সন্তানকে উদ্ধার করেছে র‌্যাব-৬। আসামি ও উদ্ধারকৃত ভিকটিমদের কেএমপির সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে ভিকটিমের স্বামী বাদী হয়ে র‌্যাবের সহযোগিতায় মামলা দায়ের করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ভিকটিম তার ৪ বছরের শিশু সন্তানসহ ঢাকা থেকে খুলনায় তার বড় বোনের বাসায় বেড়াতে আসার সময় পাথিমধ্যে অহিদুর ইসলাম সোহেল (৩২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে অপহরণ করে। আসামি অহিদুর ভিকটিমকে আটকে রেখে তার শিশু সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে৷ এ ঘটনায় ভিকটিমের স্বামী র‍্যাব-৬, খুলনায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনা (সদর কোম্পানি)-এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তার ও অপহৃত ভিকটিম ও তার শিশু সন্তানকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।

একপর্যায়ে শনিবার (১৯ মার্চ) বিকেলে র‌্যাব-৬ (সদর কোম্পানি)-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ভিকটিমসহ উক্ত অপহরণকারী কেএমপির খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মো. অহিদুর ইসলাম সোহেল (৩২), পিতা মৃত আব্দুর হামিদ চৌধুরী, মাতা রাহিমা বেগম, সাং ৩৮নং আদর্শ মহল্লা মেসের সড়ক, শিপইয়ার্ড, থানা খুলনা সদর, কেএমপি খুলনাকে গ্রেপ্তার করে এবং অপহৃত ভিকটিমদের উদ্ধার করে।

এমএসএম / জামান

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান