ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাদারীপুরে কৃষক লীগ নেতা হত্যা

বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ২:১১
মাদারীপুরের কালকিনিতে কৃষক লীগ নেতা মানিক সরদার হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। রোববার (২০ মার্চ) বেলা ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মাদারীপুর-শরীয়তপুর শেখ হাসিনা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় দোষীদের কঠোর বিচার দাবি করা হয়।
 
মানববন্ধনে বক্তরা বলেন, গত ৭ ফেব্রুয়ারি কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মানিক সরদারকে (৪০) ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদারের বিরুদ্ধে। এ ঘটনার দুদিন পরে হাফিজুরকে প্রধান আসামি করে ১৭ জনের নামে কালকিনি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সীমা খানম। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।
 
তবে আলোচিত এই হত্যাকাণ্ডের পরই ওই এলাকায় সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের বসতঘর ও ইটভাটায় আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। দীর্ঘদিনেও অন্য আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষুদ্ধ নিহতের স্বজন ও এলাকাবাসী।

এমএসএম / জামান

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা