মাদারীপুরে টিসিবি পণ্যের কার্ড বিতরণ ও বিক্রি কার্যক্রম শুরু
মাদারীপুর অর্ধলক্ষাধিক পরিবারের মাঝে টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এতে সহযোগিতা করছেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। তদারকি করছেন জেলা ও উপজেলা প্রশাসন। আজ আনুষ্ঠানিকভাবে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে পৌরসভা বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
উপস্থিত ছিলেন- পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, পৌরসভার সচিব খন্দকার ফিরোজ আহমেদ, প্যানেল মেয়র সাইদুল বাশার টফি, কাউন্সিলর সিদ্দিকুর রহমান তালুকদার, রাজিব মাহমুদ কাওসারসহ অন্যরা।
মাদারীপুর জেলার ৫১ হাজার ৩৪১টি পরিবারের হাতে ইতোমধ্যেই স্বল্পমূল্যে টিসিবির পণ্যের কার্ড তুলে দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারী ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল পাচ্ছেন।
কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার শংকর চন্দ্র বৈদ্য। পৌরসভা ১নং ওয়ার্ডে ৪৫৫ জন উপকারভোগীকে আজ টিসিবি পণ্য দেয়া হবে। এছাড়া সদর উপজেলার কেন্দুয়া রাস্তি ইউনিয়নে এবং জেলার অন্য উপজেলায় টিসিবি পণ্য বিক্রয় করা হচ্ছে।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied