গলাচিপায় ভেঙে পড়েছে জরাজীর্ণ পুল, বিপাকে হাজারো মানুষ
পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিনের জরাজীর্ণ লোহার পুল ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেরুখার বাজারে। বাজার সংলগ্ন লোহার পুলটি বিকট শব্দে খালের ওপর আছড়ে পড়ে। তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য মো. বাদল খান।
শেরুখার বাজার সংলগ্ন লোহার পুলটি নির্মিত হয়েছিল বেশ কয়েক বছর আগে। অত্যন্ত জনবহুল এই এলাকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, বয়োবৃদ্ধ, শিশু ও রোগীসহ প্রতিদিন প্রায় হাজার মানুষের যাতায়াতের জন্য ব্রিজটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গতকাল (১৯ মার্চ ২০২২) শনিবার হঠাৎ করে বিকট শব্দে আতংকিত হয় এলাকার সাধারণ মানুষ।
মানুষ চলাচলের এক মুহূর্তে সেই লোহার পুলটি ভেঙেচুরে খালের ওপড়ে পড়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও মানুষ নিরাপদে তীরে এসে পৌঁছায়।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী মো. নজরুল ইসলাম বলেন, আমরা ব্রিজটি দিয়ে পার হয়ে ওপারে যাওয়ার সময় হঠাৎ এক পাশ থেকে একটা শব্দ আসে। এতে আমরা দ্রুত ব্রিজ থেকে নেমে যাওয়ার সময় পুরো পুলটি ভেঙে পড়ে নিমিষেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে অপর এক প্রত্যক্ষদর্শী মো. বাচ্চু শরীফ বলেন, অনেক পুরনো লোহার ব্রিজটি ভেঙে পড়ায় আমরা এখন এপার থেকে ওপারে যেতে পারছি না। এতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ব্রিজটি নতুন করে তৈরি না হলে আমাদের দুর্ভোগের সীমা থাকবে না।
এ বিষয়ে ইউপি সদস্য বাদল খান বলেন, ব্রিজটি আসলেই দুই পারের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেঙে যাওয়ার বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির হাওলাদার বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাব।
গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসীর দাবি, এখানে এই লোহার পুলটি অতিদ্রুত মেরামত করে জনগণের চলাচলে উপযুক্ত মাধ্যম তৈরি করে দেয়া হোক।
এমএসএম / জামান
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল